শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শান্তিনগর মোড়ে বিক্ষোভ করেছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার তাদের এ কর্মসূচির কারণে শান্তিনগর মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কয়েকজন সহপাঠীকে কলেজ ক্যাম্পাসের ভেতরে আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে তারা সড়কে নেমে অবস্থান কর্মসূচি পালন করেন এবং অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে শান্তিনগর মোড়সহ সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ এবং পথচারীরা ভোগান্তিতে পড়েন। অনেক যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাগেরহাটে মা-ছেলে ও নানিকে হত্যা, গ্রেপ্তার ৩

বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।

২০ ঘণ্টা আগে

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র‍্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

২১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

১ দিন আগে

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২ দিন আগে
Advertisement