নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার ডহরশলা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেল স্টেশনের মাঝের ডহরশলা এলাকায় পৌঁছলে চারটি বগি লাইনচ্যুত হয়।
এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে দক্ষিণাঞ্চলগামী লাইন অক্ষত আছে। খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে খবর পেয়ে ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়। সন্ধ্যার কিছু আগে উদ্ধারকাজ শুরু হয়।
সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম বলেন, ঘটনার পর পরই ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। রেলের প্রকৌশলী ও কর্মীরা লাইন মেরামতের কাজ করছেন। মেরামত হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে কর্ম
১ দিন আগে
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিল্প মন্ত্রণালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ফেরদৌস স্টিলের ঘটনায় কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১ দিন আগে
সোমবার (৩১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরে সেই নমুনা পরীক্ষা করা হলে এতে এমফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি।
১ দিন আগে
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের বাসিন্দা। তার ছাত্রদল কর্মী পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব।
১ দিন আগে