কুষ্টিয়া প্রতিনিধি

গার্লস কলেজে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুজাউদ্দিন জোয়ার্দারকে। তার স্থলে নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক।
সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বিষয়টি নিশ্চিত করেন।
দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি জামায়াতের সদস্য (রুকন) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ সিদ্ধান্তের ভিত্তিতেই সুজাউদ্দিন জোয়ার্দারকে জেলা সেক্রেটারির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এনামুল হককে নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পুরুষ সদস্যরা রুকন বা দায়িত্বশীল পদে থাকতে পারেন না। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে তার কোনো ক্ষোভ বা কষ্ট নেই।
তিনি জানান, জেলা সেক্রেটারির দায়িত্ব পাওয়ার আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। তবে তখন গঠনতন্ত্রের এই বিধান শিথিল থাকায় তার দায়িত্ব পালনে বাধা হয়নি। চাকরি ছেড়ে দিলে তাকে আবারও দায়িত্বে ফিরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
নতুন দায়িত্ব পাওয়া এনামুল হক বলেন, সর্বসম্মতিক্রমে তাকে জেলা সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সাতজন সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই কুষ্টিয়ায় নতুন সেক্রেটারি নির্বাচন করা হয়েছে।
রাজনীতি/আরআইআর

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে