মহাসড়কে বাস ডাকাতি ও যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার নেই

টাঙ্গাইল প্রতিনিধি
আল ইমরান পরিবহনের এই বাসটিতে মঙ্গলবার রাতে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে বুধবার সকালে বাসটি উদ্ধার করে টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয়। ছবি: রাজনীতি ডটকম

টাঙ্গাইলে মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় এক দিন পার হলেও জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে পুলিশ বলছে, কয়েকটি সূত্র ধরে তদন্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকে থানা পুলিশের দুটি টিম ও ডিবি পুলিশের দুটি টিম কাজ করছে। সুর্নিদিষ্টভাবে কিছু অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি শিগগিরই যাত্রীদের মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ডাকাতের কবলে পড়া বাসটি বর্তমানে টাঙ্গাইল সদর থানায় রয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় বুধবার (২১ মে) বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছিলেন।

এর আগে ওই বাসে ডাকাতির ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে। মামলার এজাহার ও যাত্রীদের দেওয়া তথ্য বলছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের পথে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী তোলা হয় বাসে। প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে।

এজাহারে বলা হয়েছে, এ সময় যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেন। তারা যাত্রী ও বাসের চালকসহ সবার চোখ-মুখ বেঁধে যাত্রীদেরকে তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, অলংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান। এ সময় একাধিক নারী যাত্রীকে শ্লীলতাহানি করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

৬ ঘণ্টা আগে

পাহাড়জুড়ে উৎসবের আমেজ, খাগড়াছড়িতে বৈসাবি শুরু

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

১ দিন আগে

ফের উৎপাদনে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

তিনি বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।

২ দিন আগে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

২ দিন আগে