নেত্রকোণায় আওয়ামী লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়ের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে জেলা সদরের বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জেলা আওয়ামী লীগের ব্যানারে নেত্রকোণা শহরে একটি ঝটিকা মিছিল হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন প্রশান্ত কুমার রায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই তাঁর বাসায় হামলা চালায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

একই রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেখের গ্রামের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। পরিবারের দাবি, হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে বাড়িতে থাকা উন্নত জাতের একটি ছাগল নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ছয়টার দিকে শহরের ছোটবাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়। মিছিলে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ২০-২৫ জন নেতা-কর্মী অংশ নেন। কার্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রশান্ত রায় প্রায় দুই মিনিট ধরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক নাশকতা মামলায় প্রশান্ত রায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার দীর্ঘদিন পর তিনি প্রকাশ্যে মিছিলে অংশ নেন।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘ঘটনার কথা শুনেছি। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে