রাজশাহী সদর আসনে বিএনপির মনোনয়ন তুললেন মিনু

রাজশাহী ব্যুরো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ অন্যান্য নেতারা।

মনোনয়নপত্র উত্তোলন শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘আজকে আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি, সারা দেশে এই নির্বাচনকে বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের উচিত অতি দ্রুত সন্ত্রাসী, অর্থদাতা এবং যারা নির্বাচন বানচালের বিভিন্ন পরিকল্পনা করছে—তাদের চিহ্নিত করা। নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে হয় এবং কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই।’

প্রার্থীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘মিজানুর রহমান মিনু রাজশাহীতে মেয়র ও এমপি ছিলেন। তিনি একাই রিকশায় করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সে দিক থেকে নিরাপত্তা নিয়ে আমরা খুব একটা ভাবছি না। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে আমাদের প্রতিপক্ষরা এই নগরীতেও কিছুটা হলেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। সে ক্ষেত্রে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা মনে করি।’

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, ‘আমরা আশা করছি সামনের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে। জনগণ ও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে—এটাই বিএনপির আশা ও আকাঙ্ক্ষা। আমরা মনে করি, এই নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। আর যদি কেউ সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ আমরা রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছি। ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে আমরা জয়ী হবো।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১৯ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

২ দিন আগে