রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে: সাদিক কায়েম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাইয়ের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। বর্তমানে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে এবং তাদের দোসররা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আমরা বলছি— আপনারা খুনি হাসিনা ও তার দোসরদের মতো ভুল করবেন না।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদি শাসনের সময় খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসররা দেশের প্রতিটি ক্যাম্পাসকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছিল। গণরুম–গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হতো। জুলাই বিপ্লব ও অসংখ্য শহিদের ত্যাগের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও প্রকৃত মুক্তি আসেনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রাবি উপউপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, আগে হলে উঠতে হলে শিক্ষার্থীদের ৮-১০ হাজার টাকা ঘুষ দিতে হতো। কোটি কোটি টাকার সিটবাণিজ্য চলত। এখন মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করা হয়, ফলে সিটবাণিজ্য বন্ধ হয়েছে। অতীতে তুচ্ছ কারণে শিক্ষার্থীদের জীবন দিতে হয়েছিল। পদ্মা সেতুর জন্য অর্থ উত্তোলন করে ভাগাভাগির জন্য মানুষ খুন হয়েছিল। আগস্ট বিপ্লবের পর এসব সংস্কৃতি বদলেছে। রাকসুতে বিজয়ীদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাকসুর ভিপি ও রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজ আমরা প্রথমবারের মতো ক্যাম্পাসে বিশাল পরিসরে নবীনবরণ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এর আগে ক্যাম্পাসের বাইরে অনুষ্ঠানের আয়োজন হতো, যেখানে বোনদের রাখা সম্ভব হতো না। এবার তা সম্ভব হয়েছে—আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন ও রাবি শাখা শিবিরের নেতাসহ প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী দেওয়া হয়। এ ছাড়া ক্যারিয়ার গাইডলাইন ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement