গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সিফাত আবদুল্লাহ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা রাতেই গাছা থানার সামনে অবস্থান নিয়ে সিফাতের মুক্তি দাবি করেন। রাত দুইটার পর তাঁরা থানা এলাকা ত্যাগ করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার সকালে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কটূক্তিমূলক লেখা প্রকাশ করছিলেন সিফাত। সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নজরে আসে। পরে তাঁরা গাছা থানা-পুলিশকে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে সিফাতকে এনসিপির সমর্থক এবং ইনকিলাব মঞ্চের ভক্ত দাবি করেছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান। তাঁর দাবি, সিফাত এনসিপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করতেন এবং তাঁকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে।
সিফাতকে গ্রেপ্তারের প্রতিবাদে আলী নাছের খান নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন। সর্বশেষ এক পোস্টে তিনি লেখেন, ‘কমিশনার সাহেব, সিফাত ইস্যু মাত্র ন্যাশনাল (জাতীয় পর্যায়ে) হয়েছে। তাকে মুক্তি না দিলে ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক পর্যায়ে) হবে। খুবই নরমভাবে বললাম। নিজেদের ভালোটা বুঝুন এবং নাগরিকদের পাশে থাকুন।’
এনসিপির নেতা-কর্মীদের ভাষ্য, সিফাত জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও অনিয়মের পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের বিভিন্ন বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করতেন। একই সঙ্গে এনসিপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়েও তিনি সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন।
সিফাতের ফেসবুক আইডিতে থাকা এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।

দীর্ঘ তিন মাস বনে ছিল সুনসান নীরবতা। ছিল না জেলে-বাওয়ালির কোলাহল, পর্যটকের পদচারণা কিংবা নৌযানের শব্দ। মানুষের আনাগোনা কম থাকায় এ সময়ে সুন্দরবন নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। বনের চরে নির্ভয়ে ঘাস খেয়েছে হরিণের পাল, খালের পাড়ে রোদ পোহিয়েছে কুমির। গাছের ডালে ডালে পাখির কলকাকলিতে মুখর ছিল বন। আর
৩ দিন আগে
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।
৩ দিন আগে
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।
৩ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ
৩ দিন আগে