দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের মালামাল কেনা ও খাদ্য সরবরাহে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।

দুদকের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচএফপিও) ডা. হেলেনা আক্তার নীপার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি অপারেশন না করেই অপারেশন থিয়েটারের মালামাল কেনা এবং রোগীদের খাদ্য সরবরাহে দুর্নীতি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে, দুদক কর্মকর্তারা গত পাঁচ বছরের (২০২১-২০২৫) সকল নথিপত্র সংগ্রহ করেছেন।

তিনি আরও জানান, এসব নথি যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এই বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচএফপিও) ডা. হেলেনা আক্তার নীপা বলেন, দুদক ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন তথ্য চেয়েছিল, যা তাদের দেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, কোনো ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে