পাবনা-১: বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদের প্রার্থিতা প্রত্যাহার

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০২: ৪৭
অধ্যাপক আবু সাইয়িদ। ছবি: রাজনীতি ডটকম

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পাবনা-১ (সাঁথিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং দলটির সঙ্গে থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপিতে যোগ দেন এই প্রবীণ রাজনীতিবিদ। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে সামনে এগিয়ে নেওয়াই এখন ‘সময়ের দাবি’ বলে মনে করেন তিনি । আর এ কারণেই বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান।

এর আগে গত ২০ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন আবু সাইয়িদ। পরদিন ২১ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবেই দলটিতে যোগ দেন।

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আবু সাইয়িদ ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৮ (বেড়া-সাঁথিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে একই আসন (পরিবর্তিত পাবনা-১) থেকে আবার সংসদ সদস্য হন। ওই সময় তিনি শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

এর আগে-পরে অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচন করে হেরে যান।

পাবনা-১ নির্বাচনি এলাকার পরিস্থিতি সম্পর্কে আবু সাইয়িদ রাজনীতি ডটকমকে বলেন, সেখানে প্রতিহিংসার রাজনীতি চলছে। তার নেতাকর্মী ও সমর্থকদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে, তাকেও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক নম্বর আসামি করা হয়েছে। জামায়াত প্রার্থীর পক্ষে এসব কর্মকাণ্ড চলছে বলে তিনি জানান।

প্রার্থিতা প্রত্যাহার করে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছেন আবু সাইয়িদ। এতে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াত মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে