তারেক রহমান রাজশাহী আসছেন ২৮ জানুয়ারি

রাজশাহী ব্যুরো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত।

শাহীন সৈকত জানান, ২৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিএনপি নেতা-কর্মীরা জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

সৈয়দ শাহীন সৈকত বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই জনসভায় তিনি দলের নির্বাচনী অঙ্গীকার ও রাজনৈতিক দিকনির্দেশনা রাজশাহীর মানুষের সামনে তুলে ধরবেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশলগত অবস্থানও স্পষ্ট করবেন।

সফরসূচি অনুযায়ী ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

জনসভা শেষে বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে