গাজীপুর সদরের ওসি প্রত্যাহার, পুলিশ কমিশনারের ক্ষমা প্রার্থনা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান ডিসি অফিসের সামনে গিয়ে ওসিকে প্রত্যাহারের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান নিজেও এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন।

পুলিশ কমিশনার নাজমুল বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতের ঘটনায় পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। তবে হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে তিনি এসব কথা বলেন। ছাত্রদের মারধর ঘটনায় বিচার এবং জেলা প্রশাসকের অপসারণ চেয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নাজমুল করিম খান বলেন, ‘আমি শুনেছি, ওসি দুই ঘণ্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি এখানে দাঁড়িয়ে বললাম, তাকে সাসপেন্ড (বরখাস্ত) করছি। আমি বলতে চাই, যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না।’

পুলিশ কমিশনার আরও বলেন, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী ফ্যাসিবাদ দমনের জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে স্থানীয়দের হামলার শিকার হন ছাত্ররা। তাদের অভিযোগ, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে লুটপাটের খবর দিয়ে তাদের ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। খবর দিলেও পুলিশ-প্রশাসন ব্যবস্থা নিতে দেরি করেছে বলেও অভিযোগ করেন তারা।

এর প্রতিবাদে শনিবার সকাল থেকে শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। দুপুরের দিকে তারা রাজবাড়ীর মাঠে বিক্ষোভ সমাবেশ করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয় ঘিরে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ কমিশনার সেখানে গিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে থেকে থাকেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে