শেরপুরে বিদুৎপৃষ্টে ২ কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

শেরপুর জেলার নকলায় নিজ সেচপাম্পের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নকলা উপজেলার ৫নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামের উমেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৪৫) এবং কুবেদ আলীর বড় ছেলে আঙুর মিয়া (৫০)।

এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় সামিদুল ইসলাম (৬০) নামে আরেক কৃষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা নুজাত বলেন, বিকাল ৫টা ৩০ মিনিটে মিন্টু ও আঙুর নামে দুই ব্যক্তিকে নকলা হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয় এবং একই সময় সামিদুল ইসলাম নামে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম মিন্টু জানান, মঙ্গলবার বিকালে কৃষক সামিদুল ইসলাম তার নিজ সেচ পম্পের বিদ্যুতের তার মেরামত করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে নিচে পড়ে গেলে প্রতিবেশী দুই কৃষক মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পর্শ হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নকলা থানার ডিউটি অফিসার তরিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে দুজন নিহতের ঘটনায় সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, বিদ্যুৎস্পর্শে দুজন কৃষক নিহতের ঘটনায় নকলা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ৩

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান চলমান থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

১৮ ঘণ্টা আগে

অবৈধভাবে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের চেষ্টা, জনতার ধাওয়ায় পালাল প্রতারক চক্র

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের ধ্বংসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে চক্রের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও খুঁটি অপসারণের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে থানায় নিয়ে যায়।

১ দিন আগে

বিএনপি নেতাকে হত্যার হুমকি, বাসার সামনে চিঠি-কাফনের কাপড়-বুলেট

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি।”

১ দিন আগে

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানার পাশের কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে