টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। ১০ ও ১২ বছর বয়সী দুই শিশু বিকেল থেকেই নিখোঁজ ছিল। রাতে তাদের মরদেহ পাওয়া যায় পুকুরে।
বুধবার (১১ জুন) রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর কেউই সাঁতার জানতো না বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতরা হলো— সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিন শাওন (১২) ও হাবিল উদ্দিনের ছেলে নাঈম (১০)।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। খুঁজতে খুঁজতে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুরের পারে তাদের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখা যায়। পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
১ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে