মুক্তিপণ দিয়েও রক্ষা হলো না জহিরুলের প্রাণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেত্রকোণার ‎কলমাকান্দা উপজেলার জহিরুল ইসলাম খানকে রক্ষা করতে মুক্তিপণ দিয়েও জীবিত পায়নি পরিবার। আজ শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামের মৃত আরজ আলী খানের ছেলে জহিরুল ইসলাম খান (৩৮)।

‎পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে জহিরুল ইসলাম খান নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার অপহরণকারীরা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। শুক্রবারে জহিরুল ইসলাম খানের পরিবারের লোকজন মুক্তিপণের টাকা পাঠায়। তবুও রক্ষা হলো না জহিরুল ইসলাম খানের প্রাণ। শুক্রবার সন্ধ্যার পর নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের রঙের বাজার এলাকায় তার লাশ পাওয়া যায়।

নিহতের স্বজন কমল খান জানান, মুক্তিপণের টাকা দেওয়ার পরও তাকে জীবিত ফেরত পাওয়া যায়নি। যে বা যাঁরা এঘটনার সাথে জড়িত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।

‎কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে