টাঙ্গাইলে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, বহিষ্কার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপির লোগো

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একই পরিবারের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুলের ছেলে জনি।

এর আগে মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি শুক্রবার প্রকাশ পায়।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি, মারামারিসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের সমর্থক ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে