টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমার মাঠে নেমেছি। কাজ করছি। বাংলাদেশর জনগণ একটি নির্বাচন চায়। বিগত ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি।’
শুক্রবার (৪ এপ্রিল) রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জনগণ কি চায় যেটি প্রতিফলন হয় নির্বাচনের মধ্যে দিয়ে। কাজেই যত তাড়াতাড়ি নির্বাচন হবে, মানুষ কিন্ত স্থিতিশীলতা ও তার পছন্দ মত সরকার পরিচালনার দায়িত্ব দিতে পারবে। এটি মানুষের নাগরিক অধিকার। ৫ বছর পর পর মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ পায়। দ্রুততম নির্বাচন গণমানুষের দাবি। একক কোন দলের দাবি না, গণমানুষের দাবি বল আমি মনে করি।’
সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সর্নক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা প্রমুখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে অভয় ১৮ ও বিশেষ ২২ দল। গত বৃহস্পতিবার এ টুর্নামেন্ট শুরু হয়।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
৯ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে