প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের অহেতুক মামলা দায়েরসহ নানান হয়রানির অভিযোগে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি অটোচালকেরা। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রোববার দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা সিএনজি অটোচালকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বেশ কয়েকজন অটোচালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও অটোচালকরা যোগ দিয়ে নাওজোরে অবরোধ করেন।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে দেড়টার পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, 'অটোচালকরা মহাসড়ক অবরোধ করেছে। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে