মহুয়া কমিউটার ট্রেনে আগুন নিয়ন্ত্রণে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহের মধ্যে ট্রেন চলাচল‌ স্বাভাবিক হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন সংবাদমাধ্যমকে বলেন, মহুয়া কমিউটার ট্রেনটি সাতখামাইর এলাকায় পৌঁছালে সেটির পাওয়ার কারে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর ওভারহিট হয়ে আগুন লাগতে পারে। আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়। বেলা পৌনে একটার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে ২ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল‌ স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পুড়ে যাওয়া বগিটি সরিয়ে‌ ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে