সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

রাজবাড়ী প্রতিনিধি
‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই নারী মারা যান। ছবি: সংগৃহীত
‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই নারী মারা যান। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় রেললাইনে থাকা তিন বছর বয়সী সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই নারী মারা যান বলে জানিয়েছেন রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

নিহত মনিরা খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী। আহত শিশু ইভান বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মিজানুর রহমান বলেন, বাড়ির পাশে রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল ইভান। এ সময় ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে দ্রুত রেললাইনে ছুটে যান মনিরা খাতুন। তখন ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মনিরা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের