গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানার শ্রমিকেরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাসন সড়কের কলম্বিয়া মোড়ে এই বিক্ষোভ করে। এ সময় শ্রমিকেরা জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, 'কারখানা কর্তৃপক্ষ আমাদের জুলাই মাসের বেতন এখনও দেয়নি। সেপ্টেম্বর মাস শুরু হলেও আমরা আগস্ট মাসের বেতনও পাইনি। বাড়ির মালিক, বাচ্চাদের স্কুল এবং প্রাইভেট টিউটরদের বেতন বকেয়া পড়েছে। বারবার সময় নিয়েও বেতন দিতে না পারায় তাদের সঙ্গে প্রায়ই ঝগড়া হচ্ছে। দোকানের বকেয়ার কারণে তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিতে চাইছে না। অন্যদিকে বাড়ির মালিকরা ভাড়া দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।'
শ্রমিকরা জানান, পাওনাদারদের কাছে কারখানা কর্তৃপক্ষের এই অজুহাত আর বোঝানো যাচ্ছে না।
শ্রমিকেরা আরও জানান, জুলাই মাসের বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আট দিন এবং পরে ৬ ও ৭ সেপ্টেম্বর আরও দুই দিন—মোট দশ দিন কারখানা বন্ধ রাখে। সোমবার (৮ সেপ্টেম্বর) কারখানায় এসে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কাজ শুরু না করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশের (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এরপর শ্রমিকদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়।
এসব বিষয়ে বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটিড কারখানা কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে