টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কালিহাতী ও সখীপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম এবং সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার শিশু ছেলে সাফওয়ান।
কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ গামী প্রান্তিক বাস মুলিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খঁটিতে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে দুজন মারা যায়। এ সময় আন্তত ১০/১২ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
অপরদিকে শুক্রবার বেলা ১টার দিকে সখীপুর উপজেলার লাইফকেয়ার ক্লিনিকের সামনে ট্রাকের চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহতের স্বজরা জানায়, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখীপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছি।

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।
১ দিন আগে
তিনি বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।
২ দিন আগে
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
২ দিন আগে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২ দিন আগে