বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় নেত্রকোনার মাশিয়ার স্বর্ণপদক জয়

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ০৬

“বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী এবং আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব-২০২৫”-এ স্বর্ণপদক অর্জন করেছে নেত্রকোণার কিশোরী মাশিয়া রহমান। মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে আয়োজিত এ আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে নবম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী।

নেত্রকোণা কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী মাশিয়া রহমান জেলার নাগড়া এলাকার মো. মজিবুর রহমান ও মাহমুদা আক্তার সুমির ছোট কন্যা। ইন্দোনেশিয়ান ইয়ং সাইনটিস্ট অ্যাসোসিয়েশন (IYSA) আয়োজিত এ প্রতিযোগিতা চলে গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ১১টি দেশের মোট ৪৩৪টি দল অংশ নেয়। এর মধ্যে ২৬২টি দল অনলাইনে এবং ১৭২টি দল সরাসরি অংশগ্রহণ করে।

বাংলাদেশের পক্ষ থেকে “ড্রিমস অফ বাংলাদেশ” সংগঠনের উদ্যোগে প্রায় ৭০ জন শিক্ষার্থী নিয়ে ১৭টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ১৪টি দল স্বর্ণপদক অর্জন করে, যা বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন।

মাশিয়া রহমান “ফেন্তম ফোর্জ” নামের টিমের সদস্য হিসেবে আইটি ও রোবোটিক্স সেগমেন্টে অংশ নেন। তাঁদের উদ্ভাবনী প্রকল্প বিচারকদের প্রশংসা কাড়ে এবং এর স্বীকৃতিস্বরূপ তিনি স্বর্ণপদকের পাশাপাশি “মাইসো অ্যাওয়ার্ড” লাভ করেন।

সাফল্যের প্রতিক্রিয়ায় মাশিয়া রহমান বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার টিম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি চাই ভবিষ্যতেও উদ্ভাবনী কাজে দেশকে এগিয়ে নিতে।”

তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা বজায় রাখতে পারেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে