ময়মনসিংহে ৩, টাঙ্গাইলে সড়কে ঝরল দুজনের প্রাণ

ডেস্ক, রাজনীতি ডটকম
অজ্ঞাত একটি যানবহন চাপা দিলে টাঙ্গাইলে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। অন্যদিকে টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী প্রাণ হারিয়েছেন।

রাজনীতি ডটকমের ময়মনসিংহ ও টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, সোমবার (১০ মার্চ) সকালে ময়মনসিংহে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি এলাকা এবং টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

ময়মনসিংহের দুর্ঘটনায় নিহতরা হলেন— অটোরিকশার যাত্রী ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুর গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের নওয়াব আলীর ছেলে আবুল কাশেম (৫০)। টাঙ্গাইলের দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, অটোরিকশাটি শেরপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত দুজনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এদিকে যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হয়েছে, সেটি এখনো জানা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি যমুনা সেতু পূর্ব সেতু থানায় নেওয়া হয়েছে। মরদেহ শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে