প্রতারণার ফাঁদে পড়ে জমি হারালেন নড়াইলের এক প্রতিবন্ধী

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী কমল চন্দ্র পাল (৭০) প্রতারণার ফাঁদে পড়ে নিজের এক একর ১০ শতক জমি হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শেষ সম্বল হারিয়ে এখন অসুস্থ ও হতাশ কমল পাল। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক।

অভিযোগসূত্রে জানা গেছে, সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা মৌজার ৪২১৬, ৪২১৯, ৪২২০, ৪২২১, ৪২২৩, ৩৮৭১ ও ৫১৯১ নম্বর দাগের জমিগুলো কমল পালের নামে রেকর্ডভুক্ত। প্রতিবেশী বিলাস গোস্বামী (৩৬) ও নিরব বৈরাগী (৩৫) নিঃসন্তান ও একাকী জীবনযাপনকারী এই বৃদ্ধের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এরপর চলতি বছরের ১ জুন তাকে ভুল বুঝিয়ে একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিলে সই করিয়ে নেন তারা। পরে ওই দলিলের মাধ্যমে বিলাস নিজের স্ত্রী পিয়া গোলদারের নামে এবং নিরব তার স্ত্রী সিথি সরকারের নামে জমিগুলো কবলা করে নেন।

বিষয়টি বুঝতে পেরে কমল পাল পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় অভিযুক্তরা জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু নির্ধারিত রেজিস্ট্রির আগের দিন—গত ২৬ জুলাই—তারা পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে গা ঢাকা দেন।

কমল পাল বলেন, ‘আমি একজন অক্ষম মানুষ। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারি না। আমার জমি প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। আমি জমি ফেরত চাই।’

স্থানীয় বাসিন্দা বকুল পাল, রূপচাঁদ পাল, অসীম বিশ্বাস ও রেনুকা বিশ্বাস বলেন, ‘কমল পালের কোনো সন্তান নেই। তার অসহায়ত্বকে পুঁজি করে প্রতারণা করা হয়েছে। এ ঘটনার বিচার চাই।’

শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন, ‘আমাদের উপস্থিতিতে অভিযুক্তরা জমি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু পরে তারা পালিয়ে গেছেন। আশা করছি, তারা ফিরে এসে জমি ফেরত দেবেন।’

বিলাস ও নিরবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তা সম্ভব হয়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে