তারেক রহমানের চেয়ে জননন্দিত কোনো নেতা নেই: কাদের গনি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৮: ২৯

এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো জননন্দিত কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, ‘নেতা তৈরি হয় জনগণের মন থেকে, তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।’

আজ শনিবার রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা এবং ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা যদি দেখি, জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বড় তিনটি পিলার। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে যখনই আঘাত এসেছে, পিলালের মতো দাঁড়িয়ে তারা এটাকে রক্ষা করেছেন। আমরা যদি দেখি, ম্যাডাম বেগম খালেদা জিয়া তিন-তিনটা স্বৈরসরকার তার রাজনৈতিক প্রজ্ঞায় প্রতিহত করেছেন। প্রতিহত করেছেন স্বৈরাচার এরশাদকে। প্রতিহত করেছেন ফখরুদ্দীন-মইন উদ্দিনকে, প্রতিহত করেছেন খুনি হাসিনা সরকারকে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানের মতো জননন্দিত কোনো নেতা নেই। ফখরুদ্দীন-মইন উদ্দিন দুই বছর ও হাসিনা ১৬ বছর তাদের যুদ্ধের বেশির ভাগ দিন ব্যয় করেছেন তারেক রহমানের বিরুদ্ধে। চরিত্র হননের চেষ্টা করেছেন। তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছেন তারা।’

কাদের গনি চৌধুরী বলেন, ‘বাস্তব সত্য হলো তারেক রহমান যে সত্যের রাজনীতি করেন, আজকে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। স্বৈরশাসক হাসিনা তারেক রহমানের কাছে হেরেছেন। আজকে ইতিহাসের পাতায় শেখ হাসিনা খুনি হিসেবে চিহ্নিত হয়েছেন। বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন। ছাত্র হত্যাকরী হিসেবে চিহ্নিত হয়েছেন। আজকে তিনি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। আর তারেক রহমান আজকে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত নেতায় পরিণত হয়েছেন।’

কাদের গনি চৌধুরী বলেন, ‘জিয়া পরিবারকে শেষ করার ষড়যন্ত্র হয়েছে। আরাফাত রহমানকে তারা হত্যা করেছে। চেষ্টা হয়েছে তারেক রহমানকে হত্যা করার। আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের মাঝে আছেন। ইনশাআল্লাহ বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা আর কোনো ফ্যাসিবাদ আসতে দেব না।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে