নোয়াখালীতে ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আবুল কালাম (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমটুয়া ইউনিয়নের বৈকুন্ঠপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আসমা আক্তার (৫) আবুল কালামের মেয়ে এবং আরাফাত হোসেন (৬) আবুল কালামের শ্যালক সাদ্দাম হোসেনের ছেলে।

নিহতরা স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের শিক্ষার্থী।

আহত আবুল কালামকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. সাইফুল ইসলাম জাবের বলেন, সকালে দুই শিশুকে বিদ্যালয়ে পৌঁছে দিতে বাইসাইকেলে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সাইকেলসহ তিনজন ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে দুই শিশু ঘটনাস্থলেই মারা যায় এবং আবুল কালাম গুরুতর আহত হন।

সুধারাম মডেল থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিকু বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৫ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৭ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে