প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্যাগের মহিমায় সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বাংলাদেশে এটি ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিনটি উদযাপন করছে ধর্মপ্রাণ মুসলমানরা। তবু এর মাঝেই ঘটছে দুর্ঘটনা, যেতে হচ্ছে হাসপাতালে। শনিবার রাজধানী ও এর আশপাশে পশু কোরবানি করতে গিয়ে গরুর লাথি, গুতাে এবং ছুরির আঘাতে অন্তত ৭৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের গুতাে, লাথি ও ছুরির আঘাতে শিশু ও নারীসহ মোট ৭৭ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বিষয়গুলো সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলেও সংবাদমাধ্যমকে জানান মো. ফারুক।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
১ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে