গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমনকে (৩৫) পুলিশ আটক করলে কয়েক দফা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। মোটরসাইকেল মহড়া দিয়ে চালানো এ হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পাঁচ সদস্য আহত হন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড়ে এ ঘটনা ঘটে।
মামুন আল মুজাহিদ ওরফে সুমন উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন— উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম (৪০) ও শাফায়াত ওসমান (৩৪) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক খান (৩৭), শহিদুল ইসলাম (৩৮) ও এমদাদাদুল হক (৪৮)। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাংগুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে শীর্ষ সন্ত্রাসী মুজাহিদ ওরফে সুমনকে গ্রেপ্তার করে।
আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সুমনের সহযোগীরা প্রথমে বরমী এলাকায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সাতখামাইর সিসিডিবি, টেংর এলাকার ডিবারপার মোড়েও তারা হামলা চালায়। শেষ পর্যন্ত শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড়ে পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডিবি প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা৭ টার দিকে মুজাহিদ ওরফে সুমনকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে