মধ্যরাতে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গোপালগঞ্জে আটক হয়েছেন ছাত্রলীগের চার কর্মী। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গোপালগঞ্জে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চার কর্মী। এ সময় খিচুড়ি রান্নার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা তথা রোববার (২৮ সেপ্টেম্বর) প্রথম প্রহরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাট্রাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন— ওই এলাকার মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হচ্ছিল। পাশাপাশি নাশকতারও পরিকল্পনা থাকতে পারে বলে সন্দেহ করা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

এদিকে রোববার দিবাগত মধ্যরাতে শরীয়তপুরেও শেখ হাসিনার জন্মদিন পালন করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। শতাধিক লোক জড়ো হয়ে সদর উপজেলার একটি স্থানে ওই কর্মসূচি পালন করেন।

দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকাকালে সারা মহাসমারোহে শেখ হাসিনার জন্মদিন পালন করা হতো। জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের কার্যক্রমেও নিষেধাজ্ঞা জারি করা হলে শেখ হাসিনার জন্মদিনের কোনো আয়োজন খুব একটা দৃশ্যমান নেই। বরং জুলাই অভ্যুত্থানের সময় নির্বিচারে ছাত্র-জনতা হত্যার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে এ দিনটিতে তাকে স্মরণ করে বিরুদ্ধাচরণ করেন অনেকেই।

রোববার সন্ধ্যাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ ও ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছিল শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রদর্শন কর্মসূচি। তার জন্মদিনে ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন এ কর্মসূচি পালন করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে