‘নিষিদ্ধ’ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি তানজিল ৫ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৫, ১৭: ৫৩
মীর ওয়াসেদুল হক তানজিলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ছবি: রাজনীতি ডটকম

রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াসেদুল হক তানজিলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শুনানি শেষে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এ দিন টাঙ্গাইল সদর থানার পুলিশ তানজিলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে।

এর আগে বৃহস্পতিবার ভোরে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তানজিলকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানার পুলিশ। গ্রেপ্তার তানজিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ টাঙ্গাইল শহর শাখার সভাপতি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়টি মামলা রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানজিলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়টি মামলা রয়েছে, তার মধ্যে দুটি হত্যা মামলা।

ওসি বলেন, টাঙ্গাইল শহরের মারুফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তানজিলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে