রিসোর্টে ধর্ষণের শিকার মডেল, অভিযানে গ্রেপ্তার ১৮

গাজীপুর প্রতিনিধি
শ্রীপুরের রাস রিসোর্টে শনিবার অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: রাজনীতি ডটকম

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ‘রাস রিসোর্টে’ এক মডেলকে (২৪) ধর্ষণের ঘটনায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই নারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় দুই লাখ টাকা জরিমানা করে রিসোর্টটি সিলগালা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের ‘রাস রিসোর্টে’ অভিযান চালান উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ধর্ষণের শিকার তরুণী মডেলিং করেন। তার বাড়ি চট্টগ্রামে। তাকে ধর্ষণের ঘটনায় নাট্য পরিচালক নাসির (৩৫), তার সহযোগী বাবর (৩২) ও অজ্ঞাত (৫৫) একজনকে আসামি করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীপুর থানায় মামলা করেন ওই তরুণী।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থান থেকে তরুণীদের নিয়ে গিয়ে ওই রিসোর্টে ‘অসামাজিক কাজ’ করানো হতো।

মামলার আবেদনে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পরিচালক নাসির নাটকের শুটিংয়ের কথা বলে তাকে মিরপুরের বাসা থেকে ডেকে নেন। শ্রীপুরের ‘রাস রিসোর্টে’ নিয়ে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে পরিচালক, তার সহযোগী ও অজ্ঞাত একজন হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন।

এজাহারে বলা হয়েছে, পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই তরুণীর ব্যবহৃত আইফোন রেখে হত্যা-নির্যাতনের হুমকি দিয়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেন আসামিরা। হুমকিতে ভীত তরুণীট বাসায় নিয়ে চিকিৎসা নেন। পরে সুস্থ হয়ে বৃহস্পতিবার শ্রীপুর থানায় মামলা করেন।

মামলার বাদী ওই তরুণী শনিবার দুপুরে বলেন, আমাকে একটি নাটকে অভিনয় করানোর কথা বলে রিসোর্টে ডেকে নিয়ে আটকে রাখে। কাঁচের মদের বোতল ভেঙে আমাকে আঘাত করে, হত্যার ভয় দেখায়। একপর্যায়ে তারা আমাকে শারিরীক নির্যাতনের পর পালাক্রমে ধর্ষণ করে। আমি ন্যায় বিচার চাই।

এ ঘটনা জানাজানি হলে শ্রীপুর উপজেলা প্রশাসন শনিবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত ‘রাস রিসোর্টে’ অভিযান চালায়। অভিযানে রিসোর্টের ১০৩ নম্বর কক্ষ থেকে দুজন নারীসহ রিসোর্টের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। ১০৩ নম্বর রুমে থাকা দুজন পুরুষ পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, হোটেল-রেস্তোরাঁ আইন অনুযায়ী রিসোর্টির কোনো নিবন্ধন ছিল না। রিসোর্টটি পরিচালনার জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধ কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারায় নগদ দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি রিসোর্টটি সাময়িকভাবে বন্ধ (সিলগালা) করা হয়েছে।

অভিযুক্ত নাসির নিজেকে নাট্য পরিচালক পরিচয় দিয়ে বলেন, সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। অন্য কোনো ঘটনা ঘটেনি। আমাকে ব্ল্যাকমেইল করার জন্য মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, অভিযানে ১০৩ নম্বর কক্ষ থেকে বিদেশি মদসহ ‘অসামাজিক কাজে’ ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। নিশ্চিত হওয়া গেছে, রিসোর্টটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে রোববার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর আদালতে পাঠানো হবে। পালিয়ে যাওয়া আসামিদেরকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে