ফের ঢাকা কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পৌনে ১২টায় সিটি কলেজের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়। এ সংঘর্ষে ঢাকা সিটি কলেজের নামফলক ও মূল ফটকের একাধিক অংশ ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে ১৫ এপ্রিল ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছিলেন। এদিন দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রমনা থানার ডিসি মাসুদ আলম বলেন, গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থী সাইন্সল্যাবে ড্রেস পরে এসেছিল। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, সেখানে সিভিল ড্রেসে কয়েকজন শিক্ষার্থী তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাকে মারধরও করে।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আজ ঢাকা কলেজের প্রায় দুই থেকে আড়াইশ শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে আসে। আমরা এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে আমরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেই।

তিনি আরও বলেন, এরপর আবার শুনি সিটি কলেজ থেকে ছাত্ররা বেরিয়েছে। এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ছেলে রয়েছে, যারা পুলিশের ওপর ক্ষিপ্ত। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দুটি কাঁদানে গ্যাস ছুড়ি।

ডিসি মাসুদ আলম বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান দরকার। এভাবে আর কত। এটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুই কলেজকে নিয়ে এ সমস্যার সমাধান করা দরকার। আমরা ঊর্ধ্বতনদের জানাব। আমরা এভাবে আর চাই না। কখন কার প্রাণ ঝরে যায়, বলা যায় না।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১০ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে