টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত ‘বঙ্গবন্ধু সেতুর’ নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে যমুনা নদীর নামেই “যমুনা সেতু” নামকরণ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু করা হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর নাম বদলে এখন যমুনা সেতু নামকরণ করা হয়েছে। এখন থেকে এই সেতুর নাম যমুনা সেতু।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সেতুরটি টাঙ্গাইল পূর্ব ও সিরাজগঞ্জ পশ্চিম দুই প্রান্তের বঙ্গবন্ধুর ম্যুর‍ালটি কালো রঙ দিয়ে মুছে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

১৯৯৮ সালের ২৩ জুন মাসে যমুনা বহুমুখী সেতুটি উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সেতুটির বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়। সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে দিয়ে রাজধানী ছাড়াও দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সড়ক ও রেলপথ সংযোগ স্থাপনে একত্রিত করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে