প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদযাত্রায় সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে। বুধবার দুপুর থেকে সাভারের ঢাকা-আরিচা ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
পুলিশ বলছে, বুধবার শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করায় সড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথায় যানজট নেই।
ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে হেমায়েতপুর পর্যন্ত সাভারমুখী লেনে ছয় কিলোমিটার ও একই সড়কের ব্যাংকটাউন থেকে গেন্ডা পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে। এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার থেকে নবীনগর পর্যন্ত চার কিলোমিটার উভয়লেনে ও একই মহাসড়কের কবিরপুর থেকে জিরানি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে যানবাহনে ধীরগতি লক্ষ্য করা গেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘মঙ্গলবার শিল্পাঞ্চলের অনেক কারখানাতে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বুধবার প্রায় ৬০ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। অবশিষ্ট কারখানা বৃহস্পতিবার ছুটি হয়ে যাবে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, ‘শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করায় সাভারে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ বেশ কিছু জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও যানজট নেই।’
ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) গোলাম সারোয়ার বলেন, ‘ঈদযাত্রায় সাভারের সড়কে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা নেই, পরিস্থিতি ভালো আছে। তবে সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কোথাও যানজট নেই ৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সড়কে কাজ করছি।’

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
১ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে