ডিবির ধাওয়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬: ৩৫
যুবক নিখোঁজের ঘটনায় পরিবারের আহাজারি

গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের নাম আমজাদ হোসেন (৩০)। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার কড্ডা এলাকার ইট-বালু ব্যবসায়ী ইদ্রীস আলীর ছেলে। তার এক বছর তিন মাসের ছেলে ও সাড়ে তিন মাসের এক শিশু সন্তান রয়েছে। আমজাদ তার বাবার ব্যবসা দেখাশুনা করতেন।

পরিবারের দাবি, গত বুধবার সন্ধ্যায় সাদা পোশাকে পরিচয় দেয়া ৮-১০ জন ব্যক্তি, যারা নিজেদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গোয়েন্দা (ডিবি) বলে পরিচয় দিয়েছিলেন, তারা আমজাদকে আটক করার চেষ্টা করেন। তাকে ধাওয়া করে পেছন থেকে আটকানোর চেষ্টায় ভয়ে আমজাদ তুরাগ নদীতে ঝাঁপ দেন। পরে ওই ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা রাতভর তাকে খুঁজেছেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

আমজাদের বাবা ইদ্রীস আলী অভিযোগ করেন, “ডিবি পুলিশ তাকে ধরে গুলি করার হুমকি দিয়েছিল। এ কারণে সে বাঁচতে নদীতে লাফ দিয়েছে। আমাদের কেউ তাদের বাধায় উদ্ধার করতে পারেনি।”

নিখোঁজ যুবকের মা জানান, “আমজাদ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয় এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ তাকে হয়রানি করছিল। এখন আমি ছেলে হারালাম, তার দুই শিশু সন্তান ও স্ত্রীও বাবাহীন হয়ে পড়েছে।”

স্থানীয়দের ভাষ্য, গোয়েন্দা পরিচয়ধারীরা আমজাদকে চারপাশ থেকে ঘিরে ধরার পর সে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দেয়। তবে সেদিন স্থানীয়রা ভয়াবহ পরিস্থিতির কারণে তাকে উদ্ধার করতে এগিয়ে যেতে পারেননি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে, তবে এখনও কোনো সফলতা মেলেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা উপ-পরিদর্শক দুলাল চন্দ্র বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি কোনাবাড়ী থানার আওতাধীন হওয়ায় তারা তদন্ত করবে।”

ডিবি পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “নদীতে এক যুবক ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে শুনেছি। তবে তিনি পুলিশের ভয়ে ঝাঁপ দিয়েছেন কি না, তা আমার জানা নেই।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে