প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্র নির্মূল করতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। পুলিশ, সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ এ অভিযানে অন্তত অর্ধশত ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান শুরু করে ঢামেক হাসপাতালে। দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করা হয়।
যাচাই-বাছাই শেষে ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চিহ্নিত দালালদের সর্বোচ্চ তিন মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন তিনি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, ঢাকা মেডিকেলে যারা চিকিৎসা নিতে আসেন, তাদের সঙ্গে নানাভাবে প্রতারণা করেন দালালরা। তাদের একটি সংঘবদ্ধ চক্র এখানে সক্রিয়। তাদের নির্মূল করতেই যৌথ বাহিনী এ অভিযান চালিয়েছে।
এর আগে, গত বছরের নভেম্বর মাসেও ঢাকা মেডিকেলে যৌথ বাহিনী অভিযান চালিয়েছিল। ওই সময় অভিযানে ২১ জন দালালকে আটক করে সাজা দেওয়া হয়।

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে