ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন ৮ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের ১৩টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং গণসংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন।

তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী প্রার্থিতা প্রত্যাহার করেন। ঢাকা-১৮ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী বিলকিস নাসিমা রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহম্মদ আশরাফুল হক সরে দাঁড়ান।

এছাড়া ঢাকা-১৬ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানউল্লাহ এবং খেলাফত মজলিসের প্রার্থী মো. রিফাত হোসেন মালিক প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকা-১৭ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী মো. এমদাদুল হকও একই দিনে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

অন্যদিকে ঢাকা-৫ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মোখলেছুর রহমান কাছেমী এবং ঢাকা-৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. ফয়েজ বখ্স সরকার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে সব প্রত্যাহার আবেদন গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থীতালিকা হালনাগাদ প্রক্রিয়া চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা মহানগরের বিভিন্ন আসনে প্রার্থিতা প্রত্যাহারের এই প্রবণতা আসনভিত্তিক সমঝোতা, জোটগত হিসাব এবং নির্বাচনী কৌশলের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে কয়েকটি আসনে ইসলামী দলগুলোর মধ্যে কৌশলগত সমন্বয় ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঢাকার ১৩টি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

প্রসঙ্গত, ঢাকা বিভাগের এসব আসনে মোট ২৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৭৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়। ঢাকা-১৮ আসনের একটি মনোনয়ন স্থগিত থাকলেও পরবর্তীতে তা বৈধ ঘোষণা করা হয়।

আসনভিত্তিক হিসাবে ঢাকা-১৭ আসনে সর্বাধিক ৩৪ জন প্রার্থী মনোনয়ন গ্রহণ করেছিলেন। ঢাকা-১২ আসনে এই সংখ্যা ছিল ২৮। যাচাই-বাছাইয়ে ঢাকা-১২, ঢাকা-১৭ ও ঢাকা-১৮ আসনে তুলনামূলকভাবে বেশি সংখ্যক মনোনয়ন বাতিল হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে