সংস্কৃতি চর্চা মনের অন্ধকার দূর করে: সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবে বক্তারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে দ্য হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব। ছবি: সংগৃহীত

বৈচিত্র্য ও ঐতিহ্য বাংলাদেশের হাজার বছরের ইতিহাস। পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে বৈচিত্র্য ও ঐতিহ্য ধরে রেখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে। সেই বৈচিত্র্য উদ্‌যাপন করতেই দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতি বৈচিত্র্য উৎসব ২০২৬। উৎসবে অংশ নিয়ে বক্তারা বলেছেন, সংস্কৃতি চর্চা মানুষের মনের অন্ধকার দূর করে।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত উৎসবের প্রথম ভাগে ছিল আলোচনা অনুষ্ঠান। স্বাগত বক্তব্যে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন, বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির একটি মাপকাঠি হতে পারে যে সবাই একে অন্যের সংস্কৃতি ও জীবনাচার সম্পর্কে জানবে এবং পার্থক্যের প্রতি সম্মান জানাবে। সাংস্কৃতিক বৈচিত্র্যকে বোঝা ও সম্মান করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশন করা হয়। ছবি: সংগৃহীত
সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশন করা হয়। ছবি: সংগৃহীত

প্যানেল আলোচনায় অতিথিরা বলেন, সংস্কৃতি চর্চা বাড়ানোর মাধ্যমে মনের অন্ধকার দূর করতে হবে। বাউলদের চুল কেটে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মেঘনা গুহঠাকুরতা বলেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। চুল কেটে দেওয়া, আঘাত করা গ্রহণযোগ্য হতে পারে না।

বৈচিত্র্য উৎসবের দ্বিতীয় ভাগে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এ আয়োজনে ছিল ব্রাহ্মণবাড়িয়ার মনোমুগ্ধকর মানব পুতুল নাচ, জারি গান, পট গান, ময়মনসিংহের ঐহিত্যবাহী গীতিকা, পার্বত্য অঞ্চলের রাখাইন নাচ, বাংলার আট কবির গান, নাটক, আবৃত্তি একক ও দলীয় নৃত্য।

উৎসবের নানা আয়োজনের মধ্য দিয়ে উপস্থিত দর্শকরা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে ধারণা পান। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সংঘাত পরিহার করে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয় উৎসব থেকে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সুনামগঞ্জে সড়কে গেল ৬ প্রাণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী রিফাত পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে সিএনজিচালিত অটোরিকশাটি চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। ৩ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ত

১ দিন আগে

স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীর ৯৯৯-এ কলে গ্রেপ্তার ৪

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে স্বামীর কল পেয়ে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করে।

১ দিন আগে

চট্টগ্রামে একীভূত ব্যাংকে তালা, টানা দ্বিতীয় দিনে গ্রাহকদের বিক্ষোভ

বিক্ষোভে অংশ নেওয়া নওশিন জান্নাত নামের এক আন্দোলনকারী বলেন, ‘আমরা রাস্তায় নামতে চাই না, আমরা শুধু আমাদের টাকা ফেরত চাই। এভাবে চলতে থাকলে গ্রাহকদের আস্থা হারাবে ব্যাংক খাত, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।’

১ দিন আগে

হাওরে বাড়ছে পানি, কমছে কৃষকের বাঁচার আশা

গত দুদিন ভারী বৃষ্টি না হলেও মাঝে-মধ্যে রোদ উঠেছিল। এতে কৃষকের মনে ক্ষীণ আশার আলো জেগেছিল— হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কিন্তু সেই আশার গুড়ে বালি।

২ দিন আগে