গাজীপুরে সড়কে ঝরলো ৪ প্রাণ

গাজীপুর প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন সমরসিং এলাকায় এবং সদর থানার সালনা এলাকায় সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে পূবাইল থানার তালটিয়া (পূর্বপাড়া) এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) এবং একই এলাকার বাথানবাড়ীর জামান মিয়ার ছেলে লিখন (২১) একটি মোটরসাইকেলে চড়ে বেপরোয়া গতিতে ভুলতার দিকে যাচ্ছিল। পুবাইলের সমরসিং এলাকায় হাবিব পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোগড়া-ভুলতা মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক স্থানীয় দক্ষিণ সালনা এলাকার এমদাদুল হক (৪০) এবং এক নারী আরোহী জামালপুরের সরিষাবাড়ি উপজেলা এলাকার মাধবী প্রসাদ (৪২) নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করা হলেও কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে