পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টা, ২ শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে ২ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহানশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আল মামুন ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান। জানা যায়, ওই ২ শিক্ষকের কেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালনের অনুমতি না থাকা সত্ত্বেও কেন্দ্রসচিবকে ম্যানেজ করে অবৈধ উপায়ে অতিরিক্ত ৩টি শিট সংগ্রহ করে তাতে প্রশ্নপত্রের উত্তর লিখে পরীক্ষা কক্ষে সরবরাহের উদ্যোগ নেন। কিন্তু তার আগেই কিন্তু তার আগেই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পরেন। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছিল কিন্তু তার আগেই তাদের আটক করা হয়েছে। এ ব্যপারে কেন্দ্রের ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গির আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, তাদের বিকেলে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে