বাধার মুখে কাদের সিদ্দিকীর দলের ইফতার আয়োজন স্থগিত

বাধার মুখে কাদের সিদ্দিকীর দলের ইফতার আয়োজন স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি
বাধার মুখে পূর্বনির্ধারিত স্থানের পরিবর্তে অন্য জায়গায় ইফতার করতে হয়েছে কাদের সিদ্দিকী ও তার দলের নেতাকর্মীদের। ছবি: রাজনীতি ডটকম

টাঙ্গাইলের সখীপুরে পর পর দুটি ইউনিয়নের ইফতার মাহফিলে বিএনপির বাধা দেওয়ার অভিযোগ এনে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ আট ইউনিয়নের ইফতার মাহফিল স্থগিত করেছে।

বুধবার (১২ মার্চ) গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল হওয়া কথা ছিল। বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে সেটি স্থগিত করার পাশাপাশি বাকি ইউনিয়নগুলোতেও ইফতার মাহফিল স্থগিত করেছে দলটি।

কৃষক শ্রমিক জনতা লীগ ইফতার মাহফিলে বাধা দেওয়ার জন্য বিএনপিকে অভিযুক্ত করলেও স্থানীয় বিএনপি বলছে, ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতা নামের একটি সংগঠনের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, এই সংগঠনের সঙ্গেও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা যুক্ত আছেন।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন বলেন, গত রোববার উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বাজারে ও গত সোমবার কালিয়া ইউনিয়নের কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা ছিল। কিন্তু বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকরা বাধা দিয়ে ওই দুটি স্থানে আমাদের ইফতার মাহফিল করতে দেয়নি।

সানোয়ার হোসেন বলেন, পরে রোববার গড়বাড়ী এলাকা থেকে তিন কিলোমিটার দক্ষিণে তৈলধারা বাজারে ও সোমবার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে তিন কিলোমিটার উত্তরে ঘোনারচালা বাজারে গিয়ে আমাদের ইফতার করতে হয়েছে। দুটি মাহফিলেই বঙ্গবীর কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বুধবারও বিএনপির নেতাকর্মীরা তার ইফতার মাহফিলে বাধা দিয়েছে উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের এই নেতা বলেন, বুধবার গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার কথা ছিল। বিএনপির নেতাকর্মীদের বাধা দেওয়ার কারণে আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করেছি। পরে পরিবেশ হলে আমরা আবার বাকি ইউনিয়নের ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করব।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান বলেন, আমাদের দলে নেতাকর্মীর অভাব নেই। আমরাও ইচ্ছা করলে বিএনপির সঙ্গে ঝগড়া করতে পারি। কিন্তু আমরা তা করব না। আমরা রাজনৈতিকভাবেই বিএনপিকে মোকাবিলা করব।

জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু কৃষক শ্রমিক জনতা লীগের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, দুটি ইউনিয়নে তাদের দলীয় ইফতার মাহফিলে আমরা কোনো বাধা দেইনি। তবে ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতা নামের একটি সংগঠন তাদের বাধা দিয়েছেন বলে শুনেছি।

যোগাযোগ করলে ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতার পক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ একাব্বর হোসেন বলেন, কাদের সিদ্দিকী ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা। চবিব্বশে তিনি একজন রাজাকার ও ফ্যাসিস্টদের দোসর। তিনি যেখানেই আসবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে পুলিশ দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপনের অভিযোগে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন এজাহার দায়ের করেন।

২ দিন আগে

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে (৬৬) আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা।

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা মহল্লায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে দম্পতির পৃথক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

গোপালগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে বিএনপির কর্মীকে কোপানোর অভিযোগ

আহতদের অভিযোগ, তাদের কোপানোর ঘটনায় প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল মোল্লা (২৮) জামায়াত কর্মী ও দীন ইসলাম মোল্লা (২৫) শিবির কর্মী। জিয়ারুল সরদার পাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। দীন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে।

২ দিন আগে