আমার চোখের পানি পড়লে লুলা হয়ে যাবেন: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো
জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রশাসনের ওপর ‘খবরদারি’ করার মন্তব্যের রেশ না কাটতেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীর নতুন এক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ভিডিওতে তাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেছে, যেখানে তিনি বলেছেন, ‘খবরদার! চুদুরবুদুর করিও না। লুলা হয়ে যাবে।’

গত ১৩ নভেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় জনসংযোগের সময় এ বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শাহজাহান চৌধুরীকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা যায়, ‘আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে।’

বক্তব্যের এক পর্যায়ে আবেগমথিত কান্নাজড়িত কণ্ঠে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। গত ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি দুইবারের এমপি, কিন্তু এক কড়া জমিও নিইনি। টাকাপয়সা, ধনদৌলত কিছুই দেখিনি।’

সাতকানিয়া-লোহাগাড়ায় এখন একটাই মার্কা, সেটা হলো দাঁড়িপাল্লা— এ বলে হুঁশিয়ারিও দেন শাহজাহান চৌধুরী।

এর আগে গত শনিবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে দলের এক সম্মেলনে বক্তব্য দিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে।’

এমন মন্তব্যের জের ধরে দল থেকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ নোটিশ) দেওয়া হয়েছে শাহজাহান চৌধুরীকে। গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা শোকজ নোটিশে তাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

২ দিন আগে