ঈশ্বরগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি হবে না: লুৎফুল্লাহেল মাজেদ বাবু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৫৬
রোববার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে‎ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ঈশ্বরগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। এ উপজেলার চাকরিপ্রত্যাশী তরুণদের চাকরির জন্য ঘুস দিতে হবে না। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের অঙ্গীকার করছি যদি আমি এমপি নির্বাচিত হই, তাহলে আপনাদের সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ ঈশ্বরগঞ্জ গড়ে তুলব। আর এটাই আমার রাজনৈতিক চিন্তাভাবনা।

নির্বাচনি জনসভাটি আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠন। দুপুর তিনটা থেকে ওয়ার্ড, ইউনিয়ন ও মহল্লা থেকে লোকজন কলেজ মাঠে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দলের প্রতীক ধানের শীষ নিয়ে কর্মীদের নানা সাজে সজ্জিত হয়ে সভায় যোগদান করতে দেখা যায়। 'লাগারে লাগা, ধান লাগা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল।

সভায় বিএনপি প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিগত ১৭ বছরের জুলুম-নির্যাতনের মধ্যেও দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কথা তুলে ধরেন। দলীয় নেতাকর্মীদের সহায়তার কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। ২০২৪ সালের ৩০ জুলাই থেকে পরবর্তী ছয়দিন আয়নাঘরে বন্দি থাকার বিষয়টি তুলে ধরে বলেন, 'আপনাদের ভালোবাসাই আমাকে ফিরিয়ে এনেছে।'

এ ছাড়া নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি ঈশ্বরগঞ্জের মানুষের জন্য কাজ করতে চান। তাদের কথাই ভাবতে চাই।'

উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আবদুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চলনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক ও সদস্য সচিব মো. নূরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে