প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে জেলার দাউদকান্দি, বুড়িচং (নিমসার), চান্দিনা ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় দুই অটোরিকশাচালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশাচালক ছিলেন।
অন্যদিকে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
এ ছাড়াও চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় কাঠেরপুল এলাকায় লরিচাপায় নিহত হয়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল মোমিন জানান, ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে চৌদ্দগ্রাম এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলেছেন, মহাসড়কে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ইউটার্ন এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে