চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এক তরুণকে গুলি করে হত্যা করেছে একদল অস্ত্রধারী। রাউজানের এক হত্যাকাণ্ডের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
এদিকে অস্ত্রধারীদের গুলিতে এক শিশুও চোখে গুলিবিদ্ধ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার শহিদ মিনার গলিতে এ ঘটনা ঘটে। নিহত হাসান প্রকাশ রাজু (২৪) রাউজানের কদলপুর এলাকার আবুল কালামের ছেলে। গুলিবিদ্ধ রেশমি আক্তার (১১) শহিদ কলোনির রিয়াজ আহমেদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাজু রৌফাবাদে শহিদ কলোনিতে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে কলোনির সামনের রাস্তায় চার-পাঁচজন ট্যাক্সিতে করে হাজির হয়। মূল সড়ক থেকেই তারা গুলি করতে করতে কলোনিতে প্রবেশ করেন। এরপর আবার গুলি করতে করতেই বেরিয়ে যান।
তারা আরও জানান, মাথার বাম পাশে ও বুকে গুলিবিদ্ধ হন রাজু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় শিশু রেশমিও গুলিবিদ্ধ হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, রেশমিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমীরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত অবস্থায় একজনের লাশ পেয়েছি। এক শিশুও আহত হয়েছে। লাশ উদ্ধার করেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্প্রতি রাউজানে সংঘটিত একটি হত্যাকাণ্ডের জের ধরে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে রাজুকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পরিবার ও পুলিশ। জানা গেছে, ওই হত্যাকাণ্ডের পরই রাজু রৌফাবাদে বোনের বাসায় এসেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২১ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২১ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২১ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে