চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ১৯ বছর আগে মলম পার্টি ও ছিনতাইকারীদের নিহত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিএ) শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এ রায় দেন। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই হত্যা মামলায় ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রায়ে বিচারক পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। এদের মধ্যে প্রথম তিনজন কারাগারে থাকলেও বাকি দুইজন পলাতক রয়েছেন।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন - সেলিম, হুমায়ুন কবির, ডালিম মল্লিক, কবির, পনু ব্যাপারি, কামাল শিকদার, মিল্টন সরদার, মনির হোসেন, জামাল ও জসিম।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি নিলুফার ইয়াসমিন লাভলী বলেন, লাশ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। পরে লাশ শনাক্ত হলে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।

ঘটনার তদন্তে পুলিশ বলেছে, কোচিং সেন্টার থেকে সিএনজি অটোরিকশা করে নগরীর হালিশহরে নিজের বাসায় যাবার পথে কোনো এক সড়কে মলম পার্টি ও ছিনতাইকারীর খপ্পড়ে পড়েন শাওন। পরে তাকে গামছা পেঁচিয়ে হত্যার পর বাদশা মিয়া সড়কে লাশ ফেলে দেওয়া হয়।

আইনজীবী লাভলী বলেন, পুলিশি তদন্তে এ ঘটনার সঙ্গে যুক্তদের নাম উঠে আসে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

মামলায় গ্রেপ্তার সাতজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করা হয়।

নিহত ২৭ বছর বয়সি শাওন এসিসিএ (অ্যাসোসিয়েশন অব চার্টাড সার্টিফাইড একাউনটেন্টস) এর শিক্ষার্থী ছিলেন। তিনি সাফ কোচিং সেন্টারে ক্লাস নিতেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গোপালগঞ্জে ঈদের দিনে সড়কে ঝরল ৫ প্রাণ

গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে একটি বাস উলটে গেছে। এতে অন্তত পাঁচ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার উপজেলার বেদগ্রাম এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

এক প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী জানান, তিনি কমপ্লেক্সের দক্ষিণ কোণে ডিউটি করছিলেন। হঠাৎ অপর পাশে দেখতে পান ৬ তলা থেকে একজন যুবক লাফ দেওয়ার ভঙ্গিতে মুহূর্তের মধ্যেই নিচে পড়ে গেছেন।

১ দিন আগে

ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির জন্য নির্ধারিত স্থান ৩৫৭টি

মাহবুবুর রহমান আরও বলেন, এরই মধ্যে ঈদের দিন কোরবানি শুরুর পর আট ঘণ্টার মধ্যে শহর থেকে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছি। নগরবাসীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন নির্ধারিত স্থানেই কোরবানি দেন।

১ দিন আগে

বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ার কাহালুতে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

১ দিন আগে