চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফী ও প্রতিষ্ঠাতা মহাসচিব প্রয়াত জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। অন্যদিকে সুফি সাধক শাহ আমানতের মাজার জিয়ারত করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দলের অন্য নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন।
রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে হেফাজতে ইসলামের মূল কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসায় যান এনসিপি নেতারা।
সেখানে মাদরাসার শিক্ষার্থীরা তাদের বরণ করে নেন। পরে এনসিপি নেতাদের স্বাগত জানান মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দীন। এ সময় মাদরাসার শিক্ষক আশরাফ আলী নিজামপুরী ও নিজাম সাইয়্যিদ উপস্থিত ছিলেন। এনসিপি নেতারা মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই প্রবেশপথে মাদরসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিতভাবে নাহিদ-সারজিসকে বরণ করে নেন। তারা গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাদরাসার কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে কিছুক্ষণ অবস্থান করে তারা সেখানেই আহমদ শফী ও বাবুনগরীর কবর জিয়ারত করেন।

শাহ আমানতের মাজার জিয়ারত করেন আখতার হোসেন। ছবি: সংগৃহীত
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সাংবাদিকদের জানান, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রয়াত হেফাজত নেতাদের কবর জিয়ারতের পর ফের চট্টগ্রাম নগরীতে ফিরে যান নাহিদ-সারজিস। সোমবার চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন তারা।
এদিকে রোববার রাত ১০টার দিকে এনসিপির আরও কয়েকজন নেতাকর্মী নিয়ে সদস্য সচিব আখতার হোসেন নগরীর জেল রোডে শাহ আমানতের মাজারে যান। মাজার জিয়ারতের পর তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে শাহ আমানতের বংশধর এবং স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, উত্তরাঞ্চলের সংগঠক সাদিয়া ফারজানা দিনা, জাতীয় যুব শক্তির দুতি অরণ্য চৌধুরী উপস্থিত ছিলেন।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে