সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৩: ১৪
সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে শুক্রবার সকালে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি: ভিডিও থেকে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফেরদৌস স্টিল নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড বা জাহাজ ভাঙা কারখানায় ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ অন্তত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ওই শিপইয়ার্ডে একটি জাহাজে হাউজকিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হচ্ছিল। তা দেখে শ্রমিকরা এগিয়ে গেলে কয়েকজন জ্ঞান হারান। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে তিনজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, তারাও ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান গণমাধ্যমকে বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে শ্রমিকদের হতাহতের ঘটনা শুনেছি। কেন ও কীভাবে এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানতে পারিনি। কারখানা পরিদর্শন করে দুর্ঘটনার কারণ বের করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাগেরহাটে মা-ছেলে ও নানিকে হত্যা, গ্রেপ্তার ৩

বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।

২০ ঘণ্টা আগে

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র‍্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

১ দিন আগে

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

১ দিন আগে

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২ দিন আগে
Advertisement