জুলাই আন্দোলনে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় আসামি সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র

খাগড়াছড়ি প্রতিনিধি
সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে খাগড়াছড়িতে এক সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ির আমলি আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে মামলাটি দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মো. আফছার হোসেন রনি জানান, আদালত মামলাটি গ্রহণ করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আব্দুল বাতেন মৃধাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে আসামি হিসেবে। পাশাপাশি অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বাদীকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে হেনস্তার অভিযোগও করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত বাকি আসামিরা হলেন— খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদী হাসান ও রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একদল লোক সাংবাদিকদের ওপর হামলায় চালায়। এতে এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

এদিকে কুজেন্দ্র লাল ও তার সহযোগীরা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক এইচ এম প্রফুল্লের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয় এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে